×

বিনোদন

সঠিক মানুষ হলে একবার প্রেমই যথেষ্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

সঠিক মানুষ হলে একবার প্রেমই যথেষ্ট

ছবি: ইন্টারনেট

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা সম্প্রতি তার প্রেম, জীবন এবং আত্মবিশ্বাস নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা শেয়ার করেন এই কিংবদন্তি অভিনেত্রী। তার বলা কথাগুলো ছিল যেমন গভীর, তেমনি রসবোধে ভরা। যা দর্শকদের যারপরনাই আনন্দিত করেছে।

শো-তে কপিল শর্মার মজাদার প্রশ্নে প্রেমের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার সময় রেখা বলেন, ‘সঠিক মানুষ হলে একবার প্রেমই যথেষ্ট। কতবার এবং কত মানুষের সঙ্গে প্রেম করবেন?’ তার এই মন্তব্যে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন। এসময় রেখা আত্মপ্রেমের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, আমার অভিজ্ঞতা বলে, আমি প্রথমে নিজের প্রতি ভালোবাসা অনুভব করি। আমি আমার কাজ, বন্ধুবান্ধব, প্রকৃতি এবং গোটা দুনিয়ার প্রতি ভালোবাসা রাখি। তবে নিজের প্রতি ভালোবাসাই সবচেয়ে বেশি।

আরো পড়ুন: অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

তার এই বক্তব্য জীবনের প্রতি ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটায়। রেখার সহজ-সরল অথচ গভীর কথাগুলো কেবল প্রেম নয়, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে অনুপ্রেরণা দেয়। তার বক্তব্য আমাদের শিখিয়ে দেয় যে নিজের প্রতি ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি।

শো’য়ের আরেক সদস্য আর্চনা পুরাণ সিং রেখার সঙ্গে নিজের স্মৃতিচারণ করে বলেন, যখন আমি রেখাজির ‘সাওন ভাদো’ দেখেছিলাম, তখন আমি ছোট্ট মেয়ে। তখন মুম্বাই যাওয়া বা ওনার সঙ্গে দেখা করার কোনো আশাই ছিল না। পরে ‘লড়াই’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তিনি আমাকে মেকআপ এবং নকল পলক লাগানোর পরামর্শ দিয়েছিলেন। 

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App