×

বিনোদন

'শচীন' সম্মানিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৮, ০১:৩১ পিএম

'শচীন' সম্মানিত
বিশ্বনন্দিত ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বায়োপিক 'শচীন : আ বিলিয়ন ড্রিমস' ১১তম তেহরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারে ভূষিত হয়েছে। 'লং ডকুমেন্টারি' ক্যাটাগরিতে পুরস্কার দুটি অর্জন করে বায়োপিকটি। ডকুমেন্টারি ড্রামাটির পরিচালক জেমস এর্সকিন সেরা পরিচালক হিসেবে পুরস্কার ও একটি সম্মানজনক ডিপ্লোমা এবং সেরা ছবির প্রযোজক হিসেবে বিশেষ পুরস্কার লাভ করেন রবি ভগচন্দ্রকা। জেমস এর্সকিন তাঁর পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এটা একটা বড় সম্মান। ভারতের সবচেয়ে বড় ক্রিকেট তারকাকে নিয়ে বানানো ছবিটি দেশের বাইরেও প্রশংসিত হওয়ায় আমি খুশি, সম্মানিত। আমরা আশাবাদী, আরো ভালো কাজ করার প্রেরণা পাচ্ছি। উল্লেখ্য, ভারতের চলচ্চিত্র ইতিহাসে বায়োপিক ক্যাটাগরিতে সবচেয়ে ব্যবসাসফল ছবি 'শচীন : আ বিলিয়ন ড্রিমস'।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App