×

বিনোদন

যে কারণে ক্ষুব্ধ শর্মিলা ঠাকুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

যে কারণে ক্ষুব্ধ শর্মিলা ঠাকুর

ছবি : সংগৃহীত

নতুন প্রজন্মের অভিনেতারা শুটিংয়ের ক্ষেত্রে অনেক সময়েই নিজস্ব টিম নিয়ে সেটে কাজ করেন। যার ফলে অভিনেতাদের খরচ অনেকটাই বেড়ে যায়। বুধবার (১৮ ডিসেম্বর) বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর অভিনেতাদের আচরণে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন।

তিনি মনে করেন, বাস্তবতা থেকে এখনকার অভিনেতারা অনেকটাই দূরে সরে যান, যা পরোক্ষে তাদের ক্যারিয়ারে ক্ষতি করতে পারে।

শর্মিলা বলেন, আমি একটা বিজ্ঞাপনের শুটে রূপটান শিল্পীর কাছ থেকে জানতে পেরেছি— এখনকার অভিনেতারা নাকি তাদের মেকআপ ভ্যান কতটা বড়, তা নিয়েও প্রতিযোগিতায় নামেন।

অভিনেত্রী শর্মিলা ঠাকুর বেছে বেছে অভিনয় করেন। দীর্ঘদিন বিরতি দিয়ে প্রায় ১৩ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করলেন তিনি। গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। আগামী বছর তার অভিনীত নতুন বাংলা ছবি ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তিনি প্রতিনিয়তই বলিউড সম্পর্কে খোঁজখবর রাখেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনেতাদের পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য করেছেন। পাশাপাশি সমকালীন অভিনেতাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অভিনেত্রী বলেন, একটা সময় সেটে ভ্যানিটি ভান শিল্পীদের নিরিবিলিতে থাকার জন্য ব্যবহৃত হতো। সেখানে রান্নাঘর, বৈঠক করার জায়গা— ইত্যাদি থাকলে অভিনয় থেকে অভিনেতা আসলে দূরে সরে যান।

শর্মিলার মতে, এই প্রবণতা থেকে সার্বিকভাবে ব্যয়ভার বৃদ্ধি পায় বলে একজন অভিনেতাকেও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করতে হয়।

এর আগে বলিউডে অভিনেতাদের অনৈতিক পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মুখ খুলেছিলেন অনুরাগ কাশ্যপ, করণ জোহর, ফারহা খানের মতো ব্যক্তিত্বরা।

শর্মিলা বলেন, আমি যখন ‘আরাধনা’র জন্য পুরস্কৃত হই, তখন নার্গিস ও ওয়াহিদা রহমান দর্শকাসনে। মঞ্চে গান গেয়েছিলেন কিশোর কুমার। তখন পুরো বিনোদন জগৎ উদযাপনে শামিল হতো। 

এ প্রসঙ্গে বর্তমান সময়ের উদাহরণ দিয়েছেন শর্মিলা।

তিনি বলেন, এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেউ হয়তো দেরিতে আসেন। প্রথমসারির অভিনেতাদের জন্য আলাদা জায়গা থাকে। তার থেকেও বড় বিষয়—এ ধরনের অনুষ্ঠানে কেউ কারও সঙ্গে কথা বলে না! পুরস্কার না পেলে অনেকে উপস্থিতও হন না।

উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজ়ে তার অভিনয় প্রশংসিত হয়। আগামী বছর তার অভিনীত নতুন বাংলা ছবি ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App