×

বিনোদন

ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ এএম

ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র

ছবি :সংগৃহীত

বলিউড তারকা সানি দেওল ও ডিম্পল কাপাডিয়ার প্রেম রসায়ন কারো অজানা নয়। শোনা যায়, সানির সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই অভিনেতা রাজেশ খান্না এবং ডিম্পলের দাম্পত্যে চিড় ধরে। সম্প্রতি সানি দেওলকে পাত্তা দেয়নি বড় অভিনেত্রীরা বলে মন্তব্য করে করেছেন তার বাবা ধর্মেন্দ্র। ১৯৮৪ সালে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ডিম্পল ও সানি। 

‘গদর ২’ ছবির পরিচালক অনিল শর্মার সঙ্গে এক আলাপচারিতায় ধর্মেন্দ্র বলেন, ‘আমার দুই ছেলে বড্ড সরল সাদাসিধা। কখনো কোনো অভিনেত্রীর সঙ্গে ওদের নাম জড়ায়নি। আসলে কখনো কোনো বড় অভিনেত্রী পাত্তাই দেয়নি ওদের। তবে আমার সময়টা অন্য রকম ছিল। সব বড় অভিনেত্রী আমার পেছনে ছিল।’

এরপর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিমহা’-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছিলেন তারা। তবে সানি-ডিম্পলের প্রেমের গুঞ্জন অভিনেতার স্ত্রী পূজার কানে পৌঁছালে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পারিবারিক টানাপড়েনের জের ধরে শেষ পর্যন্ত পরিণতি পায়নি তাদের প্রেম।

কিন্তু দীর্ঘদিন পর ২০১৭ সালে ফের একসঙ্গে দেখা যায় এই জুটিকে। তবে দেশে নয়, লন্ডনে পরস্পরের হাত ধরে বসে থাকতে দেখা যায় ডিম্পল-সানিকে। সেই দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই আরো একবার উঠে আসে অতীতের গল্প। এবার ছেলেকে তার প্রেম জীবন নিয়ে মুখ খুললেন বাবা ধর্মেন্দ্র।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App