×

বিনোদন

শ্রীদেবীর প্রেমে বনি কাপুর, মানতে পারেননি ছেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

শ্রীদেবীর প্রেমে বনি কাপুর, মানতে পারেননি ছেলে

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে খবরের শিরোনামে অভিনেতা অর্জুন কাপুর। বাবা-মায়ের বিচ্ছেদের পর অর্জুন নিজেকে প্রথমে সামলাতে পারেননি। সেই বিচ্ছেদের জের প্রকটভাবে তার জীবনে প্রভাব ফেলে। অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়ান বনি কাপুর। আর সেই প্রেমের সম্পর্ক মানতে পারেননি ছেলে অর্জুন কাপুর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা।

অভিনেতার বয়স যখন মাত্র ১০ বছর, সেই সময় তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু এর আগে ছোটবেলায়ও মানসিক অস্থিরতায় ভুগেছিলেন অর্জুন। 

শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের সম্পর্কের জেরে মোনা শৌরির সঙ্গে বলিউড প্রযোজকের বিচ্ছেদ হয়ে যায়। যা অর্জুনের শিশু মনে প্রভাব ফেলে বাজেভাবে। 

অর্জুন জানান, বাবা-মায়ের বিচ্ছেদের জেরে তার উপর মানসিক চাপ পড়ে। ফলে বাবা-ছেলের যে সুসম্পর্ক, তা কোনোদিনই বনি কাপুরের সঙ্গে তার গড়ে ওঠেনি। 

অভিনেতা জানান, পড়াশোনাতেও বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব পড়ে। অর্জুন ছোট থেকে পড়াশোনায় ভালো ছিলেন। তবে বাবার ওই সিদ্ধান্ত তার মন ভেঙে দিয়েছিল। ফলে পড়াশোনাতেও তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেননি। 

সবকিছু মিলিয়ে অর্জুন কাপুর শ্রীদেবীর সঙ্গে বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি একদমই মেনে নিতে পারেননি। তবে বড় হওয়ার পরে বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়। 

শ্রীদেবী ও বনির দুই মেয়ে, অর্থাৎ অর্জুনের দুই বোন জাহ্নবী ও খুশির সঙ্গেও অভিনেতার দারুণ সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানেও ভাইয়ের সঙ্গে দেখা মেলে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App