×

বিনোদন

ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন জোভান-কেয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ এএম

ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন জোভান-কেয়ার

ছবি : সংগৃহীত

২০২৫ সালের ১ জানুয়ারির প্রথম দিনেই ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসবেন নাটকের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

তারা সম্প্রতি কাজ করেছেন তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’নামের নাটকে। এটি প্রচার হবে ২০২৫ সালের ১ জানুয়ারি।

বিনোদন সাংবাদিক ও জনপ্রিয় তরুণ সাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। পাশাপাশি অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এই নাটকটি তেমনই। আশা করছি, সবার ভালো লাগবে।’

নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছেন জোভান। তিনি বলেন, ‘গল্পটি সুন্দর। একটু সময় দিয়ে কাজটি করেছি, যেন ভালো একটি কাজ হয়।

আশা করছি, দর্শক আমাদের কাজটি খুবই পছন্দ করবেন।’

নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন।

নির্মাতা জানান, নাটকটি আসছে ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App