×

বিনোদন

পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

পরবর্তীতে নির্বাচনের তারিখ জানানো হবে। ছবি: সংগৃহীত

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিলো। শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন। পরবর্তীতে এ নির্বাচনের তারিখ জানানো হবে।

আরো পড়ুন: আমি ১০০ বিয়ে করতে চাই : সিমলা

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়ার কথা ছিল। এর মধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে এফডিসিতেই পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন এফডিসিতেই করতে চান তারা। তাই সবকিছু স্বাভাবিক হলে এফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App