×

বিনোদন

সালমান খানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন প্রীতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

সালমান খানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন প্রীতি

সালমান খান-প্রীতি জিনতা

তার প্রেমিকার তালিকা লম্বা। ৫৯ বছর বয়সেও তিনি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ। এই প্রেমিকার তালিকায় কারা ছিলেন, আর কারা ছিলেন না— তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভক্তরা প্রায় রোজই নতুন প্রেম খুঁজে বের করার চেষ্টা করেন সালমান খানের জন্য।

কিন্তু বলিউডি অভিনত্রী প্রীতি জিনতা কি কখনো প্রেম করেছিলেন সালমানের সঙ্গে? এত বছর পর সরাসরি এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দুই সন্তানের মা প্রীতিকে। ‘হর দিল জো পেয়ার করেগা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘দিল নে জিসে আপনা কাহা’, ‘জান-এ-মন’-এর মতো বক্স অফিস সফল ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে প্রীতি-সালমানকে। কোনো দিনই তাদের পর্দার রসায়ন পর্দার বাইরে দেখা যায়নি কিন্তু এবার সালমানের ৫৯ তম জন্মদিনে কি সেই ইঙ্গিত নিজেই রেখে গেলেন প্রীতি?

২৭ ডিসেম্বর ছিল সালমান খানের জন্মদিন। নিজের পরিবারের সঙ্গে সেই দিনটি বিশেষ ভাবে পালন করেছেন ভাইজান। আঁটসাঁট নিরাপত্তায় শুধু ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। লতায়পাতায় খান পরিবারের সঙ্গে জড়িত প্রায় সকলেই ২৬ ডিসেম্বর রাত থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে উপস্থিত হয়েছিলেন। 

কিন্তু প্রীতি একটু দেরি করলেন। জন্মদিনের একেবারে শেষ বেলায় এলেন এক্স হ্যান্ডলে। ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাজ তৈরি করে লিখলেন, “শুভ জন্মদিন সালমান। শুধু জানাতে চাই, তোমাকে সব থেকে বেশি ভালবাসি। বাকিটা বলব যখন কথা হবে...আর হ্যাঁ, আমাদের আরো কিছু ছবি প্রয়োজন, না হলে পুরনো ছবিগুলোই পোস্ট করতে থাকব!”

প্রীতির এমন ভালবাসার বহরে ভেসে গিয়েছেন ভক্তরা। একজন নেটিজেন তাকে বলেছেন, অবশেষে সবচেয়ে কাঙ্ক্ষিত শুভেচ্ছাটি পেলেন ভাইজান।” এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, “হ্যাঁ, কারণ আমি আমেরিকায়, আর এখানে এখনই ওর জন্মদিন। কিন্তু সত্যিই কি প্রীতির সঙ্গে এমন কোনো সম্পর্ক ছিল সালমানের, তারা কি কখনো প্রেম করেছেন? এ প্রশ্নও উঠে এসেছে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রীতি লিখেছেন, “না না, একেবারেই নয়!  সালমান আমার পরিবারের একজন আমার খুব ভাল বন্ধু, আর আমার স্বামীরও বন্ধু...।” নেটিজেনকে কৈফিয়ত দিলেন প্রীতি। এরপর যাতে এ বিষয়ে আর কোনোভাবেই জলঘোলা না হয়, অভিনেত্রী জানিয়েও দিয়েছেন সে কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App