×

বিনোদন

চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ছেলে

ছবি: সংগৃহীত

ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। নায়িকার ছেলে নিশাত মণি জানিয়েছেন, শারীরিক অবস্থার অপরিবর্তিত থাকায় বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। 

অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন তিনি। নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছের রুপালি জগতের নায়িকা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা।

‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে নিশাত রহমান মণি অঞ্জনার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন ।

নিশাত মণি বলেন, আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

জানা যায়, চিত্রনায়িকা অঞ্জনা গেলো ৬ দিন থেকে রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে রয়েছেন। চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন। জ্বর না কমলে ২২ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।

নিশাত মণি আরও বলেন, হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালোও বলা যাচ্ছে না,  খারাপও বলা যাচ্ছে না।

উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন আসিফের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App