×

বিনোদন

মাদককাণ্ডে যুক্ত থাকার বিষয়ে যা জানালেন তানজিন তিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ এএম

মাদককাণ্ডে যুক্ত থাকার বিষয়ে যা জানালেন তানজিন তিশা

ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী হলেও তানজিন তিশা এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন তিশাসহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অনুসন্ধানে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন।

এই অভিনেত্রী পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এদিকে সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না।

তিনি বলেন, মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে, তার সমাজ আছে, বাবা-মা আছে,  আছে ভাইবোন।

এরপর অভিনেত্রী কথায়, আসলে তাদের উপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু না আমরা আসলে আটকাতে পারব।

সিজেএফবি অ্যাওয়ার্ড তিশা তার বাবাকে উৎসর্গ করে বলেন, তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে এখন এটা শুনে স্বাতি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়ত এখন বেঁচে থাকলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App