×

বিনোদন

২০২৪ সালে যে শিক্ষা পেলেন মালাইকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম

২০২৪ সালে যে শিক্ষা পেলেন মালাইকা

অভিনেত্রী মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

চলতি বছরে নানান চড়াই-উতরাই পার করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ঝড়ঝাপ্টার মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনি। প্রথমে দীর্ঘ ৫ বছরের সম্পর্কে বিচ্ছেদ, সবশেষ বাবার মৃত্যু। এসব ছাড়াও একাধিক ঘটনা ঘটে গেছে মালাইকার জীবনে। তার পরেও ঘুরে দাঁড়াতে হবে। এগিয়ে যেতে হবে সামনের দিকে। বছর শেষে এমনই নানা উপলব্ধির কথা জানিয়েছেন মালাইকা।

অর্জুন কাপূরের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখে একেবারে কুলুপ মালাইকার। অভিনেতা যদিও জানিয়েছেন তিনি ‘সিঙ্গেল’। তবে মালাইকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে জনসমক্ষে কথা বলবেন না তিনি। 

কিন্তু তার ইনস্টাগ্রামের পাতায় ভেসে উঠেছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। ২০২৪ শেষ হওয়ার আগেও ফের এমন একটি পোস্ট করলেন অভিনেত্রী-মডেল মালাইকা।

আরো পড়ুন: টম অ্যান্ড জেরি’র নকল ‘পুষ্পা টু

তিনি লিখেছেন, ২০২৪, আমি তোমাকে ঘৃণা করি না। কিন্তু তুমি আমার জন্য খুব কঠিন হয়ে উঠেছিলে। বহু চড়াই উতরাই এসেছে তোমার সময়ে। কত পরিবর্তনও এসেছে। অনেক কিছু শিখেছিও। তুমি দেখিয়েছো, চোখের পলকে জীবন বদলে যেতে পারে। ২০২৪, তুমিই শিখিয়েছো, নিজের উপর বিশ্বাস রাখা কতটা জরুরি।

সবচেয়ে বড় শিক্ষা এই বছরেই পেয়েছেন মালাইকা। তার কথায়, তুমিই বুঝিয়েছো, সবার উপরে স্বাস্থ্য। সেটা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যও হতে পারে। সবটাই গুরুত্বপূর্ণ। তবে এখনও কিছু বিষয় রয়েছে যা আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস, সময়ের সঙ্গে আমি সবটাই বুঝব। আমি বুঝতে পারব, কিছু ঘটনা কেন ঘটে গেল। 

মালাইকার এই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, এই পোস্টের নিশানাতেও রয়েছেন অর্জুনই। তবে আসল সত্যি কোনটা, তা সময়ই বলে দিবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App