×

বিনোদন

প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

ছবি : সংগৃহীত

বছরের শুরুতেই সুখবর দিলেন অরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন গায়ক। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি। ইনস্টাগ্রামে বিয়ের এই সুখবর দিয়েছেন নবদম্পতিই।

২০২৩-এর আগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন অরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগ্‌দানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল। দিনের আলোয় হলো বিবাহ-আচার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্না খচিত গয়না। অন্য দিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।

বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’ রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা।

দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন অরমান ও আশনা। বাগ্‌দান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন অরমান। আশনা পেশায় একজন নেটপ্রভাবী। ফ্যাশন ও সৌন্দর্য নিয়ে নানা ধরনের ভিডিয়ো তৈরির জন্য পরিচিত তিনি।

অরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘জব তক’, ‘বোল দো না জ়রা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়াঁ’, ‘সব তেরা’, ‘তুমহেঁ অপনা বনানে কা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App