×

বিনোদন

শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম

শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা

ছবি: সংগৃহীত

শীতকে বলা হয় সবচেয়ে উপভোগ্য ঋতু। শীত পড়া শুরু করলেই গোসল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসাত্মক ঘটনা শুরু হয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ার যুগে যেনো আরো বেশি ছড়িয়ে পড়েছে। এবারের শীতে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখপাধ্যায় তার মনের চাওয়া নিয়ে আলোচনায় এসেছেন।

স্বস্তিকা ভারতীয় একটি গণমাধ্যমে তার ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষ্যে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, আমার প্রতিবার বছরের শুরুতে মনে হয়, সারা বছরের জন্য দরকার নেই, কিন্তু এই শীতের সময়টাতে যেনো একটা প্রেমিক থাকে।

স্বস্তিকা আরো বলেন, এটা এখনই মনে হয়েছে তা নয় কিন্তু। আই হ‌্যাভ অলওয়েজ ফেল্ট দিস (আমি এটি সব সময়ই অনুভব করি), ধরুন গত দশ বছর ধরে এটা মনে হয়েছে। সারাবছর থাকার দরকার নেই। পূজাটা শেষ হয়ে যেই হেমন্ত পড়বে- সেই সময় থেকে বসন্তকাল পর্যন্ত একটা প্রেমিক থাকুক। তারপর না থাকলেও চলবে। প্রতিবারই খুব গরমে প্রেমটা হয়। যখন দরকার তখন থাকে না। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এটাই জীবনের সত্যি।

টালিউডের এ অভিনেত্রী কয়েকদিন আগে মুম্বাই থেকে একটি হিন্দি সিনেমার জন্য লুক টেস্ট দিয়ে এসেছেন। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে একটুকু ইঙ্গিত দিয়েছেন এ নির্মাতার সিনেমা বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। চলচ্চিত্র বোদ্ধাদের কাছে প্রশংসাও লাভ করছে।

এ সাক্ষাৎকারে স্বস্তিকা জীবনে অভিনেত্রী ছাড়া অন‌্য কিছু হতে চেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, অভিনেত্রী না হলে গৃহিণী হতাম। হ্যাঁ, সত্যি! আমি তাই-ই হতে চেয়েছি। আমাদের বাড়িতে, বোন ছিল উপদেশদাতা। সবসময় বলত, চাকরি করবো, বাবা-মাকে দেখবো। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করত, বড় হয়ে কী হবি, আমি বলতাম, মায়ের মতো হবো। অনেক সন্তান হবে, আর সংসার করব। ওটা হলে আর অভিনয় করা হত না। কিন্তু অভিনয় না করলে গৃহিণী, কোনো সন্দেহ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App