×

বিনোদন

হঠাৎ হাসপাতালে কিয়ারা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম

হঠাৎ হাসপাতালে কিয়ারা!

বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। শনিবার (৪ জানুয়ারি) সকালে হঠাৎই এই খবর ছড়িয়ে পড়ে। এ দিন দক্ষিণী তারকা রামচরণের সঙ্গে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। তারপরেই খবর ছড়ায়, অসুস্থ হয়ে নাকি সকাল সকাল হাসপাতালে ছুটতে হয়েছে কিয়ারাকে। তবে ঠিক কী কারণে হাসপাতালে যেতে হয়, সেই খবর প্রকাশ্যে আসেনি প্রথমে।

কিয়ারার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন তার অনুরাগীরা। তিনি এখন কেমন আছেন, সেই বিষয়ে খোঁজ নেয়া শুরু করেন শুভাকাঙ্ক্ষীরা। অবশেষে কিয়ারার সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি হতে হয়নি অভিনেত্রীকে। শারীরিক অসুস্থতা রয়েছে তার। গত কয়েক দিন অনবরত কাজ করায় অসুস্থ হয়ে পড়েন তিনি। যার ফলে চিকিৎসক তাকে আগামী কয়েক দিন বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। সেই কারণেই শনিবারের অনুষ্ঠানে অনুপস্থিত তিনি।

আরো পড়ুন: শ্রীদেবীর ছিঁটেফোটাও নেই জাহ্নবীর মধ্যে: রামগোপাল ভার্মা

এ মাসেই মুক্তি পেতে চলেছে কিয়ারা ও রামচরণের ছবি ‘গেম চেঞ্জার’। সেই ছবির প্রচারেই একটি অনুষ্ঠানে শনিবার যোগ দেয়ার কথা ছিল কিয়ারার। শঙ্কর পরিচালিত এই রাজনৈতিক ছবি নিয়ে বেশ কিছু দিনে ধরেই আগ্রহ তৈরি হয়েছিল দর্শকের মধ্যে। ছবিতে সামান্য পরিবর্তনের নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড। কয়েকটি গানেও কাঁচি চালানোর নির্দেশ রয়েছে।

ছবিতে রামচরণকে এক আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে। তবে শোনা যাচ্ছে, বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিয়ারাও এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে তারা লড়বে।

ছবিতে রামচরণ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন সমুথিরকনি, এসজে সূর্য, শ্রীকান্ত, প্রকাশ রাজ ও সুনীল। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App