×

বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কি আনুশকা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ এএম

অবশেষে বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কি আনুশকা?

প্রভাস-আনুশকা শেট্টি

দক্ষিণী সুপারস্টার প্রভাসের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তার সম্পর্ক ও বিয়ে নিয়ে একাধিকবার জল্পনা-কল্পনা হয়েছে। বিশেষ করে ‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরো তীব্র হয়। অনেকেই ধরে নিয়েছিলেন, আনুশকাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস। তবে এতদিনে সেই গুঞ্জন সত্যি হয়নি।

সম্প্রতি শোনা যাচ্ছে, অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। যদিও এখনো তার পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বহু বছর ধরে ভক্তরা প্রভাসকে বরের বেশে দেখার অপেক্ষায় রয়েছেন, এবং এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভক্তরা প্রভাসের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

তবে এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে। এরপরেই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। 

এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস অনুরাগীরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। কেউ কেউ আবার আনুশকা শেট্টিকেই পাত্রী হিসাবে দেখতে চাইছেন। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা। বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App