×

বিনোদন

বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই: হিমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই: হিমি

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। শুরুটা করেন নাচ দিয়ে। এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে। অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা।

নাটকের কাজে বরাবরের মতোই ব্যস্ত আছেন অভিনেত্রী হিমি। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন তিনি। সেখানে এক শান্তশিষ্ট চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও ঝগড়াটে চরিত্রের জন্য বেশি পরিচিতি ও নাম কুড়িয়েছেন হিমি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানা বিষয় নিয়ে কথা বলেন হিমি। ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গ আসতে হিমি বলেন, ‘বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট আগে আরো চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।’

নিজের কাজকে খুব বেশি উপভোগ করেন অভিনেত্রী হিমি। জানালেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল অভিনয়ের। কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে, ভাবেননি। অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম। এটাকে পেশা হিসেবে নেব, এখান থেকে আয় করব, সেটা কখনো ভাবিনি। ১০ বছর ধরে অভিনয় করছি।’

অভিনয়ে কোনো ক্লান্তি নেই অভিনেত্রী হিমির। এমনকি টাকার কথাও ভাবেন না তেমন অভিনয়ের ক্ষেত্রে। হিমির কথায়, ‘প্রথমদিকে স্বাভাবিকভাবেই কাজ কম পেয়েছি। তখনো ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি। এখন পেশাদার অভিনয়শিল্পী, কাজ করলেও অনুভূতি একই। শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App