×

বিনোদন

নতুন বছরে আসছে সাইফ শুভ ও এস ডি পিংকির গান 'জলছবি'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১২:০০ পিএম

নতুন বছরে আসছে সাইফ শুভ ও এস ডি পিংকির গান 'জলছবি'

একসঙ্গে তারা

নতুন বছর উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে সংগীত শিল্পী সাইফ শুভ ও এস ডি পিংকি'র নতুন গান 'জল ছবি'। গানটির কথা লিখেছেন পিংকি নিজেই, গানটিতে সুরারোপ ও সংগীত আয়োজন করেছেন সুরকার এবং সংগীত পরিচালক রাজন সাহা। সম্প্রতি গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিও'র কাজ সম্পন্ন হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনিক খান। শুভ এবং পিংকি দু'জনকেই দৃষ্টিনন্দন এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে বলে জানা গেছে। নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে গানটি প্রকাশিত হবে। এছাড়াও জিপি মিউজিক, ভাইপ, স্প্লাশ, অ্যামাজন মিউজিক, আইটিউন্স, স্পটিফাই, সহ শতাধিক ডিজিটাল প্লাটফর্মে গানটি পাওয়া যাবে।

গানটি নিয়ে সাইফ শুভ বললেন, 'জল ছবি' 'গানটি একটি রোমান্টিক ধাচের গান। পিংকি'র রঙিন লিখনিকে সুরকার রাজন সাহা তার চমৎকার সুর এবং সংগীত আয়োজনের মধ্যদিয়ে একটি সুন্দর জল ছবিতে রুপ দিয়েছেন। কথার সাথে মিল রেখে গানটির মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। নতুন বছরে এই গানটি দর্শক-শ্রতাদের প্রশংসা কুড়াবে বলে আমার বিশ্বাস।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App