×

বিনোদন

ভালোবাসা দিবসের নাটকে তৌসিফের নায়িকা পড়শী

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

ভালোবাসা দিবসের নাটকে তৌসিফের নায়িকা পড়শী

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন গায়িকা সাবরিনা পড়শী। আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তারা। এর নাম রাখা হয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’।

গত ২৩ জানুয়ারি থেকে সিলেটের জাফলংয়ে শুটিং শুরু হয়। চলে ২৭ জানুয়ারি পর্যন্ত। গল্পের প্রয়োজনে নাটকটির শুটিং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে হয়েছে বলে জানান প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘মনেরই রঙে রাঙিয়ে’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা।

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু ভালোবাসা দিবসকে উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প।

শুধু অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শী। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও এর সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

নাটকটিতে আরো অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মনেরই রঙে রাঙিয়ে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App