×

বিনোদন

আইসিইউতে সাবিনা ইয়াসমিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

আইসিইউতে সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। পরে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটির ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন। 

এদিকে সাবিনা ইয়াসমিনের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি গানের অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। যদিও, শনিবারের অনুষ্ঠানে তার গান গাওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত ছিল ইতিবাচক, তবে আয়োজকরা জানিয়েছেন তাকে বিশ্রামে থাকতে হবে।

২০২৩ সালের শেষের দিকে সাবিনা ইয়াসমিন অস্ট্রেলিয়ায় কয়েকটি স্টেজ শো করেছেন। তারপর থেকে তাকে আর মঞ্চে দেখা যায়নি, কারণ তিনি চিকিৎসাধীন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App