×

বিনোদন

একুশের ইতিহাস নিয়ে বিটিভিতে ‘ভুলিনি সেদিন’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

একুশের ইতিহাস নিয়ে বিটিভিতে ‘ভুলিনি সেদিন’

ছবি: সংগৃহীত

মিশা বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকে। বছরে দু-একবার দেশে আসলে চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়ে তার সময় কেটে যায়।

এবার মিশা এসেছে ফেব্রুয়ারি মাসে। তার খুব ইচ্ছে ছিল জুলাই অভ্যুত্থানে দেশে এসে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেয়ার। কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়নি। তাই সে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে।

এ দিবসকে ঘিরে কী করা যায় তা নিয়ে চাচাতো ভাই-বোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করে। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এতো উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমতো জানেনা। মিশা নিজেও তো ইংরেজি মিডিয়ামে পড়েছে তবুও সে ইতিহাস জানে। আসলে জানতে চাইলেই জানা যায়।

এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ৮ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ভুলিনি সেদিন’। রবিউল আলমের রচনায় প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহিসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App