×

বিনোদন

ব্যাঙ্গালুরুতে পুলিশের হাতে অপদস্থ হলেন ব্রিটিশ সংগীতশিল্পী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯ এএম

ব্যাঙ্গালুরুতে পুলিশের হাতে অপদস্থ হলেন ব্রিটিশ সংগীতশিল্পী

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন। কিন্তু গত রবিবার এই শিল্পীর সঙ্গে ঘটে গেছে এক অনভিপ্রেত ঘটনা। ব্যাঙ্গালুরুর রাস্তায় যখন ভক্তদের সঙ্গে ওপেন মাইক পারফরম্যান্স করছিলেন, ঠিক সে সময়ই পুলিশ আসে সেখানে। খুলে নেয়া হয় এড শিরানের মাইকের প্লাগ, বন্ধ করে দেয়া হয় কনসার্ট।

এ নিয়ে যখন এড শিরান ভক্তরা রীতিমতো ক্ষিপ্ত, ঠিক তখনই ইনস্টাগ্রামে এ নিয়ে মুখ খুললেন শিল্পী। তিনি লেখেন, ‘আমাদের বাস্ক করার অনুমতি ছিল। যে জায়গার জন্য পারমিশন নেয়া হয়, সেখানেই বাস্কিং করছিলাম আমরা। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি। যদিও এখন সব ঠিক আছে।’

গত রবিবার ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পারফর্ম করছিলেন এড শিরান। সে সময় পুলিশ অফিসার এসে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন। রাজি না হলে মাইক খুলে নেয়া হয়। এডের টিম অনুমতি নিয়ে বাস্কের কথা জানালেনও পাল্টা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বিনা অনুমতিতেই পারফর্ম করছেন তারা।

উল্লেখ্য, সারা ভারত জুড়েই ফেব্রুয়ারি মাসে শো করবেন শিরান। আগামী ১২ তারিখ তার শো রয়েছে শিলংয়ের। এরপর আগামী ১৫ তারিখ শিরানের কনসার্টে রয়েছে গুরগাঁওতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App