×

বিনোদন

‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা আইসিইউতে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা আইসিইউতে

গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। গত দুই সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা।

জানা গিয়েছে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। 

হাসপাতাল সূত্রে খবর, নিউমোনিয়াতেও আক্রান্ত গায়ক। বিভিন্ন চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার রাত থেকে তিনি সংকটজনক অবস্থায় এসএসকেএমের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড সূত্র।

উল্লেখ্য, কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান প্রবীণ গায়ক। কিন্তু সপ্তাহ খানেক আগে তার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই ধরা পড়ে, ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App