×

বিনোদন

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকিট ছাড়াই দেখুন জেমসের কনসার্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ এএম

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকিট ছাড়াই দেখুন জেমসের কনসার্ট

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। ছবি : ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। 

মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানামাত্রিক আয়োজনে সাজানো এই উৎসবের সমাপনী চমক হিসেবে থাকছেন জেমস ও তার দল।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

আয়োজন প্রসঙ্গে জেমসের ভাষ্য, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইবো, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগতম।’

জানা গেছে, শুধু জেমসই নয়, একই মঞ্চে পারফর্ম করবেন আর্টসেল সদস্যরাও।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের শ্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App