×

বিনোদন

শবে বরাত ও ভালোবাসা দিবস নিয়ে যা লিখলেন শাবনূর

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম

শবে বরাত ও ভালোবাসা দিবস নিয়ে যা লিখলেন শাবনূর

ছবি: সংগৃহীত

সিনেমা পর্দায় নিয়মিত না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সংস্পর্শে থাকেন চিত্রনায়িকা শাবনূর। নিজের ভালো লাগা, মন্দ লাগা, সব ধরনের অনুভূতিও শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। শবে বরাত ও পহেলা ফাল্গুন নিয়েও পোস্ট করেছেন তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে লাল রঙের পোশাক পরা তিনটি ছবি আপলোড করেন শাবনূর। ক্যাপশনে লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, ‘শবে বরাত’। এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’

পহেলা ফাল্গুন নিয়ে শাবনূর লেখেন, ‘আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’

স্ট্যাটাসের শেষে শাবনূর তার ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইন’।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান।

ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App