×

বিনোদন

শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:১১ পিএম

শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’

ছবি: সংগৃহীত

ঢালিউডে শাকিব খান আর আফরান নিশোকে কেন্দ্র করে আলোচনা, সমালোচনার অভাব নেই। বলা হয়, মেগাস্টারের সঙ্গে অভিনেতা নিশোর সম্পর্ক মোটেও ভালো নয়। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিব খান এবং আফরান নিশোকে এক মঞ্চে দেখা গেছে। কেউ কেউ ভাবছেন দুই জনের মধ্যকার বরফ গলছে।

এদিকে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় কয়েক মুহূর্র জন্য আফরান নিশোকে দেখা যাবে। বিষয়টি ‘তাণ্ডব’-এ একটি মাইলেজ তৈরি হবে বলে মন্তব্য করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি শাকিব খান এবং আফরান নিশোর কাঁধ কাঁধ মিলিয়ে দাঁড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। 

ওই ছবি শেয়ার করে জয় লিখেছেন, ‘‘মনমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করলো ওদেরকেও মিলায়ে দেন। অথবা এরপর বলে দিবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অংকটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া বিবাদ ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডব কে এক্সট্রা মাইলেজ দিবে নিঃসন্দেহে।’’

জয় আশঙ্কা প্রকাশ করেছেন,  ভবিষ্যতে নিশোর একক নায়ক এর সিনেমা একটু রিস্কে পড়বে। জয়ের ওই পোস্টের কমেন্টের ঘরে একজন লিখেছেন, ‘‘জয় ভাই, আপনি হচ্ছেন একজন হিপোক্রেট এবং হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ!’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App