×

বিনোদন

কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০১:৩৩ পিএম

কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? (ভিডিও)

অভিনেতা আবদুল কাদের ও তার নাতনি

কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? (ভিডিও)

চিকিৎসাধীন অভিনেতা আবদুল কাদেরকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। (বুধবার) ২৩ ডিসেম্বর রাতে হঠাৎ করেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বেশ বিস্ময় ও বিরক্ত প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে দাদা আবদুল কাদেরের জন্য কাঁদছে তার নাতনি সিমরিন লুবানা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে দাদার জন্য দোয়া চেয়ে সিমরিন লুবাবা বলেন, ‘আপনারা কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? উনি তো আমাদের সবার মাঝে এখনো বেঁচে আছে। উনাকে নিয়ে ফেক নিউজ বানালে তো আমার কষ্ট লাগে। উনি তো আমার জানের দাদা। আমার কি কষ্ট লাগে না? ফেক নিউজ না বানিয়ে দোয়া করেন।’

দাদার চিকিৎসায় তার সঙ্গে চেন্নাইও গিয়েছিলেন ‍লুবাবা। আবদুল কাদেরে ক্যানসারের খবর যখন চিকিৎসকরা নিশ্চিত করেন তখন হোটেলে ছিল লুবাবা। খবরটি শুনে সেখানেই অঝোরে কেঁদেছিল সে। চেন্নাই থেকে দেশে ফেরার পথেও আবদুল কাদেরের পাশে বসেছিল লুবাবা। এক ভিডিওতে দেখা গেছে, অসুস্থ অভিনেতাকে পানি খাওয়াচ্ছেন ছোট্ট লুবাবা।

জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে লুবাবার সখ্যতা দারুণ। তিন বছর বয়সে দাদা আবদুল কাদেরের সঙ্গেই অভিনয় শুরু করেছিল লুবাবা। কোন দৃশ্য কেমন অভিনয় করতে হবে তা লুবাবাকে শিখিয়ে দিতেন আবদুল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App