×

বিনোদন

২৪ সেকেন্ডের রিলসে ঝড় তুললেন ফারিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

২৪ সেকেন্ডের রিলসে ঝড় তুললেন ফারিয়া

নুসরাত ফারিয়া

আবারও আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া । এবার ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন তিনি। এই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে।

ভিডিওতে তাকে সোনালী রঙের ঝলমলে পোশাকে দেখা গেছে। কার্লি চুল, গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। প্রকাশের পরপরই রিলসটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যের ছড়াছড়ি।

শায়লা সুলতানা নামের একজন নেটিজেন তাকে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।’

জসিম হক নামের একজন মুগ্ধ ভক্ত ফারিয়াকে সত্যিকারের রানীর সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটা জানি না। শুধু জানি, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।’

প্রসঙ্গত, হাঁটি হাঁটি পা করে একজন আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ ছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App