×

বিনোদন

জায়েদ খানের অতিথি তানজিন তিশা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:২৮ পিএম

জায়েদ খানের অতিথি তানজিন তিশা

ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত-সমালোচিত নাম জায়েদ খান। মূলত নায়ক হিসেবেই তাকে সবাই চেনেন, এবার একেবারে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। ঢালিউডের এই পরিচিত মুখ এবার ধরা দেবেন উপস্থাপক হিসেবে। নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’–এর নতুন অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর মাধ্যমে শুরু হচ্ছে তার উপস্থাপনার নতুন অধ্যায়।

এই টক শো-তে প্রতি শুক্রবার হাজির হবেন ভিন্ন ভিন্ন অতিথিকে সঙ্গে নিয়ে। প্রথম পর্বেই চমক—আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাদেশ সময় আজ (৩ জুলাই) রাত ১০টায়।

নিজের এই নতুন পরিচয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে-বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার জন্য বরাদ্দ ছিল একবাক্যের একটি সংলাপ। এতেই বাজিমাত করেছেন তিনি।

বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে হলিউডের পর্দায় নিজের উপস্থিতি দেখতে চান ঢালিউডের এই পরিচিত মুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App