×

বিনোদন

অটোগ্রাফ জাল: নতুন বিপদে শাহরুখ, সালমান ও হৃতিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:২৩ পিএম

অটোগ্রাফ জাল: নতুন বিপদে শাহরুখ, সালমান ও হৃতিক

ছবি: সংগৃহীত

‘অটোগ্রাফ’— তারকাদের কাছ থেকে পাওয়া মহার্ঘ্য স্মারক, একটা সময় এমনই মনে করা হতো। কিন্তু গত কয়েক দশকে সেই ‘অটোগ্রাফ’কে পেছনে ফেলে এগিয়ে এসেছে ‘ফোটোগ্রাফ’। তারকার সই সংগ্রহের তুলনায় অনেক বেশি চটক তার পাশে সেলফিতে। কিন্তু এত বছর পর সেই ‘অটোগ্রাফ’ নিয়েই যে বিপদে পড়তে হবে, জানতেন না শাহরুখ খান, সালমান খান ও  হৃতিক রোশনরা।

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না তারকাদের। একটি দামি গাড়ি নিয়ে সমস্যা পড়েছিলেন অমিতাভ বচ্চন ও আমির খান। তারা নাকি পথ কর দেননি। কর্নাটক প্রশাসন এমনই অভিযোগ করেছিল। জরিমানার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা। পরে যদিও জানা যায়, বিষয়টি ভুয়া। ওই গাড়ি দুটি দুই তারকা আগে কিনলেও পরে তারা বিক্রি করে দেন বেঙ্গালুরুর এক ব্যবসায়ীর কাছে।

এবার সমস্যায় শাহরুখ, সালমান ও  হৃতিক। স্বাধীনতা দিবসে রমরমিয়ে বিক্রি হয়েছে তাদের জাল সই (অটোগ্রাফ)! তাও আবার ত্রযীর অজান্তে। জাল সই বেচে ওই বিক্রেতা নাকি ভালো দামও পেয়েছেন। সে কথা তিনি নিজে স্বীকার করেছেন।

বিষয়টি খোলসা করা যাক। সার্থক সচদেব প্রথম জানিয়েছিলেন, শাহরুখের স্ত্রী গৌরী খানের ক্যাফেতে নকল পনির বিক্রি হচ্ছে। জাল সই বিক্রিও তারই কারসাজি। এক সংবাদমাধ্যমকে সার্থক সচদেব জানিয়েছেন, এক পেশাদার শিল্পীর সহায়তায় তিনি তিন তারকার সই জাল করেন। পরে বিক্রি করতে শুরু করেন মুম্বাইয়ের রাস্তায়! প্রথমে সাধারণ মানুষ নাকি বিষয়টি নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু তার কথা বলার ভঙ্গিতে আকৃষ্ট হয়ে পরে সেই তারাই কিনতে থাকেন জাল সই!

কেন এরকম করলেন সার্থক? তিনি জানিয়েছেন, মু্ম্বাইয়ে বলিউড তারকাদের প্রভাব কতটা— দেখতেই এই পন্থা নিয়েছিলেন। হাসতে হাসতে এ-ও জানিয়েছেন, প্রথম জাল সই বিক্রি করে ১০০ টাকা পান তিনি। এভাবে নকল সই বেচে ৩,২০০ টাকা আয় করেছেন!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App