×

বিনোদন

এবার ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, ভর্তি করাবেন স্কুলে!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

এবার ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, ভর্তি করাবেন স্কুলে!

ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন, ছেলে আব্রাম খান জয়কে বিদেশে পড়াশোনা করাবেন। এবার তা বাস্তবে রূপ দিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটা স্বীকার করেছেন অভিনেত্রী।

অপু বিশ্বাস জানান, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন তারা।

কিছুদিন পরই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অপু বিশ্বাস। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই। অভিনেত্রী বলেন, জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।

ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানো প্রসঙ্গে অপু বলেন, এ নিয়ে আমার আর জয়ের বাবার (শাকিব খান) মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে কিছু বিষয় নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।

প্রসঙ্গত, গত এপ্রিলে ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়িয়েছেন অপু। ছেলেকে সেখানে ভর্তি করানোর সব প্রস্তুতিই যেন নিয়ে রেখেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App