×

বিনোদন

শাহরুখ-আরিয়ানের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

শাহরুখ-আরিয়ানের নামে মামলা

ছবি: সংগৃহীত

নিজের প্রথম নির্মাণে বলিউডের কঙ্কালসার রূপ দেখিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেই সঙ্গে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ করেছেন তিনি। কম যাননি ওয়াংখেড়ে। শাহরুখের নামে ২ কোটি রুপির মানহানির মামলা করেছেন তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, ‘ব্যাড্‌স অব বলিউড’ ওয়েব সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার সঙ্গে চেহারার সাদৃশ্য রয়েছে সমীর ওয়াংখেড়ের। সেই চরিত্রটি দেখেই আরিয়ান ও শাহরুখের নামে মামলা ঠুকেছেন সমীর। আবেদনে এই সিরিজকে ‘মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন তিনি।

সমীর মনে করেন, মাদকবিরোধী সংস্থার বিরুদ্ধে এই ওয়েব সিরিজ খুবই নেতিবাচক ও ভিত্তিহীন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপরেও মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করেছে এই সিরিজ। তিনি দাবি করেন, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে।

এই সিরিজে বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন আরিয়ান। এর মধ্যে অন্যতম তার মাদককাণ্ড। ২০২১ সালে মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। ওই সময় এনসিবি কর্মকর্তা ছিলেন সমীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App