×

বিনোদন

থালাপতি বিজয়ের বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

থালাপতি বিজয়ের বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহত হওয়ার ঘটনার পর তার চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ক্ষুব্ধ সাধারণ মানুষ যে কোনো সময় বিজয়ের বাসভবনের দিকে যেতে পারেন—এমন আশঙ্কা থেকেই অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভেকে আগামী বছর প্রথমবারের মতো তামিলনাড়ুর অ্যাসেম্বলি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থানে জনসভা করছেন।

শনিবার তামিলনাড়ুর কউরে তার এক সমাবেশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর বিজয় ঘটনাস্থলে আসেন। সারাদিন অপেক্ষায় থাকা অনেক সমর্থক না খেয়ে ছিলেন। তীব্র গরম ও পানির অভাবে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। এরপরই পদদলনের ঘটনা ঘটে।

সমাবেশস্থল আগেই ছিল লোকে লোকারণ্য। বিজয় যে বাসে করে আসেন, সেটির চারপাশে বিপুল জনতা ভিড় করলে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষকে বিজয়ের বাসের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু অনেকেই নির্দেশ অমান্য করে কাছে যাওয়ার চেষ্টা করেন। এতে সামনের সারিতে থাকা অনেকে চাপা পড়ে প্রাণ হারান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App