×

বিনোদন

মা হারালেন মেহের আফরোজ শাওন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম

মা হারালেন মেহের আফরোজ শাওন

মা বেগম তাহুরা আলীর সঙ্গে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ছবি : সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাওন। 

পোস্টে তিনি লেখেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।’

অভিনেত্রী জানান, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

মেহের আফরোজ শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App