×

বিনোদন

স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা মেহজাবীনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা মেহজাবীনের

ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবস এবং বিয়ের এক বছর পূর্তি, দুটি বিশেষ উপলক্ষ একসঙ্গে উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে নিয়ে ভালোবাসা, কৃতজ্ঞতা ও আবেগঘন অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী।

ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি ছবি পোস্ট করেন মেহজাবীন। স্থিরচিত্রের সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি তাদের দীর্ঘ সম্পর্কের স্মৃতি তুলে ধরেন।

মেহজাবীন লিখেছেন, “একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।”

আরো পড়ুন : ভালোবাসা দিবসে আঁখির নতুন গান

মেহজাবীনের পোস্ট করা ছবিগুলোতে তিন ঘণ্টার মধ্যে প্রায় ১৫ হাজার প্রতিক্রিয়া পড়েছে এবং প্রায় তিন’শ মন্তব্য জমা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবার দর্শকের নজর কাড়েন মেহজাবীন। এরপর নাট্যজগতে তার অভিনয়জীবন ধীরে ধীরে জনপ্রিয়তা পায়। এই সময়েই নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তার পরিচয় হয়। প্রথম দেখার কিছু মুহূর্ত থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

দীর্ঘ ১৩ বছরের বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের পর ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেই হিসেবে এবারের ভালোবাসা দিবসেই তাদের বৈবাহিক জীবনের এক বছর পূর্ণ হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App