×

বিনোদন

প্রাণনাশের হুমকির পর আতঙ্কে রণবীরের পরিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

 প্রাণনাশের হুমকির পর আতঙ্কে রণবীরের পরিবার

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আবারও হুমকিবার্তা পেয়েছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলার পরের দিনই হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে হুমকি পান এ অভিনেতা। 

এবার বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের পরিচয়ে এক ব্যক্তি রণবীরকে ভয়েস মেসেজে পাঠিয়েছেন। সেই মেসেজে রণবীরকে ‘লাইনে না এলে ফল ভুগতে হবে’ বলা হয়েছে। তা না হলে অভিনেতার কর্মীদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে ওই মেসেজে।

ভয়েস মেসেজে রোহিত শেঠির নামও উল্লেখ করা হয়েছে। আর রণবীর সিংয়ের উদ্দেশে বলা হয়েছে— ‘তোমার সব কর্মীকে চিনি।’

রণবীর কথা না শুনলে যে তার কর্মীদের টার্গেট করা হবে, তেমনটিই বলা হয়েছে ওই ভয়েস মেসেজে। 

গণমাধ্যমসূত্রে জানা গেছে, এ হুমকি মেসেজ আসার পরেই রণবীরের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ভয়েস মেসেজে আরও বলা হয়েছে— ‘রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো। এবার আমার কথা শোনো। তোমার অধীনে যারা কাজ করে— ম্যানেজার, স্টাফ, তাদের সব তথ্য আমাদের কাছে আছে। সরাসরি তোমাকে কিছু বলব না, আমরা ওদের আঘাত করা শুরু করব। তখনই তোমার হুঁশ ফিরবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

অনিয়ম-সিন্ডিকেট বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App