×

বিনোদন

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরেছেন বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরেছেন বৃষ্টি

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার বাসায় ফেরার খবর নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা সকাল আহমেদ।

চলতি সপ্তাহের রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গতকাল বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। 

অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে সকাল আহমেদ জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তানিয়া এখন নিজের বাসায় পূর্ণ বিশ্রামে আছেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর নিজেই ভক্তদের জানিয়েছিলেন তিনি। হাসপাতালের বেডে বসা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে থাকেন তাজমিন

কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে থাকেন তাজমিন

মুক্তি পেয়ে যে বার্তা দিলেন অভিজিত

মুক্তি পেয়ে যে বার্তা দিলেন অভিজিত

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App