×

বিনোদন

বর্তমান মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রাম নিয়ে যা জানালেন সুনেরাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

বর্তমান মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রাম নিয়ে যা জানালেন সুনেরাহ

ছবি: সংগৃহীত

সুনেরাহ বিনতে কামাল, খুব অল্পসময়েই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানেও দর্শকদের উপহার দিচ্ছেন দারুণ দারুণ কিছু কাজ। যার মধ্যে বর্তমানে আলোচনায় রয়েছে পারিবারিক ঘরানার ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প। এই গল্পে তার চরিত্রে খুব প্রশংসা কুড়াচ্ছে সুনেরাহ বিনতে কামাল। তবে এবার জনপ্রিয় এই অভিনেত্রী নাটক সিনেমার চরিত্রের বাইরে গিয়ে ভক্তদের সামনে উন্মোচন করলেন নিজের মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রামের কথা ।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই সুন্দরী।

অভিনেত্রী  লিখেছেন, আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেনো।

আরো পড়ুন: সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন তিশা

নিজের ভেতরের এই  অনুভূতির বর্ণনা দিয়ে তিনি বলেন, অনুভূতিটা ছিল খুব অদ্ভুত। কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, কিন্তু তবুও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য।

অভিনেত্রী আরো জানান, তিনি নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে গড়ে তুলেছেন। তার জীবনের এমন কিছু সংগ্রামের পথচলা আছে যা নিয়ে তিনি সচরাচর জনসম্মুখে কথা বলেন না। তার কথায়, ‘সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।

আরো পড়ুন: অর্জুন কাপূরকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী!

সবশেষে তিনি বলেন, ‘আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App