×

বিনোদন

ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম

ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক

ফাইল ছবি

সাধারণত ঈদ উৎসবে নায়িকাদের মূল চমক থাকে নতুন সিনেমা ঘিরে। সে ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই সময়ের অন্যতম অভিনেত্রী বুবলী। এই ঈদে তার প্রধান উপহার হয়ে আসছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’।

এরমধ্যে একেবারে যেন চমকে দেয়ার মতো খবর দিলেন বুবলী। যে খবর সিনেমার খবরকেও ছাপিয়ে যাওয়ার মতো। কারণ, এই ঈদে তিনি অভিষিক্ত হচ্ছেন গায়িকা হিসেবে। তাও আবার দেশের প্রধান ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে!

অভিনেত্রী শবনম বুবলী এবারের ঈদে নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। তা হল গায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।

ঈদের বিশেষ ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন বুবলী। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে গানটি গেয়েছেন বুবলী। এটিই বুবলীর গাওয়া প্রথম গান। 

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কী এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটি আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App