×

বিনোদন

দেশ ছাড়িয়ে ৫২টি বিদেশি হলে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

দেশ ছাড়িয়ে ৫২টি বিদেশি হলে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

ছবি : সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্য দেখাচ্ছে। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্য অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক দর্শকদের জন্যও বিশেষ আয়োজন করা হয়েছে—আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।

আরো পড়ুন: আ. লীগ শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে প্রথম সপ্তাহেই কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। বিশ্বের পরিচিত সিনেমা চেইন যেমন এএমসি থিয়েটার্স, রিগ্যাল সিনেমাস, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস সিনেমাস এবং সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি দেখতে পারবেন।

যুক্তরাষ্ট্রে এএমসি থিয়েটার্স-এর ২১টি ও রিগ্যাল সিনেমাস-এর ১৪টি স্ক্রিনে, আর কানাডায় সিনেপ্লেক্সের ১০টি স্ক্রিনে ছবিটি চলবে। একই দিনে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ বিভিন্ন বড় শহরের দর্শকরা বড় পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারবেন। যুক্তরাজ্যে ৪টি স্ক্রিনে প্রদর্শনের ক্ষেত্রে পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।

আরো পড়ুন: হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা

এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

হলসংখ্যার দিক থেকে এগিয়ে থাকায় ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যে একই পরিচালকের আগের সিনেমা ‘উৎসব’-এর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ি চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

গাড়ি চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

মাকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল ছেলের

মাকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল ছেলের

আরও ৪ জেলায় নতুন ডিসি

আরও ৪ জেলায় নতুন ডিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App