×

বিনোদন

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ওটিটি সিরিজ চক্র ২ ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। মনস্তাত্ত্বিক রহস্য ঘরানার এই সিরিজে অভিনয় করে বিশেষভাবে প্রশংসিত হচ্ছেন তৌসিফ মাহবুব।

২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছে। অনেক দর্শকের মতে, সাম্প্রতিক সময়ের সেরা থ্রিলার কনটেন্টগুলোর একটি এটি।

দর্শকদের অনেকে জানিয়েছেন, সিরিজটি দেখার পরও তারা দীর্ঘ সময় ধরে এর প্রভাব থেকে বের হতে পারছেন না। বিশেষ করে ডার্ক থ্রিলার প্রেমীদের কাছে এটি এখন ‘মাস্ট ওয়াচ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

পুরো সিরিজজুড়ে তৌসিফ মাহবুবের অভিনয় আলাদা করে নজর কেড়েছে। বিশেষ করে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রে তার রূপান্তর, অভিব্যক্তি এবং মানসিক জটিলতা ফুটিয়ে তোলার দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই তার এই পারফরম্যান্সকে ‘ভয়ংকর অথচ অসাধারণ’ হিসেবে আখ্যায়িত করছেন।

নির্মাতা ভিকি জাহেদ-এর পরিচালনাও পেয়েছে প্রশংসা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, সহিংসতা এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার উপস্থাপন দর্শকদের মধ্যে ভিন্ন মাত্রার অনুভূতি তৈরি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে নানা মিম, কার্টুন ও রসিক কনটেন্ট ছড়িয়ে পড়েছে, যা সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পর মাত্র এক সপ্তাহেই ‘চক্র ২’ দ্বিগুণ আয় করেছে বলে জানা গেছে। বর্তমানে এটি প্ল্যাটফর্মটির সর্বাধিক ভিউ ও সাবস্ক্রিপশন পাওয়া সিরিজে পরিণত হয়েছে।

আট পর্বের এই সিরিজে তৌসিফ মাহবুব ছাড়াও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি ও শাওন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App