×

বিনোদন

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে এবং রুনা লায়লা। ছবি : সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার প্রয়াণে শোকাহত ভক্ত-অনুরাগীদের পাশাপাশি ভেঙে পড়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।

মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই গভীর আবেগঘন প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি বলেন, “মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। উপমহাদেশের দুই মহান কিংবদন্তি শিল্পী একে একে চলে গেলেন। লতা মঙ্গেশকর ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর জন্মাবে না।”

আরো পড়ুন : কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

নিজেদের সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, “তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’র রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে কথা হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব, এই ভাবতে ভাবতেই আর বলা হলো না।”

গভীর আক্ষেপ ও বেদনার কণ্ঠে রুনা লায়লা বলেন, “যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। ভেতরে খুব কষ্ট হচ্ছে, এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App