×

বিনোদন

মিথিলার ভগ্নিপতি হচ্ছেন ইরেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ১২:১৬ পিএম

মিথিলার ভগ্নিপতি হচ্ছেন ইরেশ
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলার ভগ্নিপতি হচ্ছেন আরেক অভিনেতা ইরেশ জাকের। পরিষ্কার করে বলতে গেলে, খুব শিগগিরিই মিথিলার ছোটবোন মীম রশিদকে বিয়ে করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই নতুন এ জুটির মধ্যে আংটি বদল হয়ে গেছে। বিয়ের ব্যাপারে দুই পরিবারের মধ্যে অন্যান্য কথা-বার্তাও শুরু হয়েছে বলে জানান অভিনেতা ইরেশ জাকের। পাত্রী মীমও একজন ছোটপর্দার অভিনেত্রী। খুব বেশিদিন এ জগতে আসেননি তিনি। তাই বড়বোন মিথিলার মতো এখনও তার নামধাম সেভাবে ছড়ায়নি। তবে বিয়ের ব্যাপারে অভিজ্ঞই বলা চলে এই উঠতি অভিনেত্রীকে। কারণ, ২০১৪ সালে ‘আয়নাবাজি’ ছবির পরিচালক অমিতাভ রেজার সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল তার। টেকেনি সে সংসার। ২০১৭ সালের শুরু দিকে বিচ্ছেদ ঘটে তাদের। সেই হিসেবে দ্বিতীয় স্বামী হিসেবে ইরেশ যাকেরকে বিয়ে করতে চলেছেন তিনি। তবে বিয়ে অবধি সবকিছু গোপন রাখতে চান অভিনেতা ইরেশ যাকের। যার কারণে সম্প্রতি মীমের সঙ্গে আংটি বদলের একটি ছবি ইন্সটাগ্রাম পোস্ট করেও পরে সেটি সরিয়ে নেন তিনি। এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘পারিবারিকভাবে কথাবার্তা চলছে। এখনও বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিয়েটা হোক তারপর বিস্তারিত তথ্য সবাইকে জানাব।’ তারকা দম্পতি আলী যাকের ও সারা যাকেরের একমাত্র পুত্র ইরেশ যাকের বাবা-মায়ের পথ ধরেই ছোটপর্দায় কাজ শুরু করেন। অভিনয় করেছেন বড়পর্দায়ও। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আরিফিন শুভ ও জাকিয়া বারী মমর বিপরীতে ভিলেন চরিত্রে অভিনয় করেন তিনি। ওই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৫ সালের শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App