×

বিনোদন

‘প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

‘প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে’

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, রিনা খানসহ সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন তারকার মনোনয়ন সংগ্রহের খবর পাওয়া গেছে। এরই মধ্যে তারা সাক্ষাৎকার পর্বেও অংশ নিয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করে দলটির মনোনয়ন বোর্ড। সেখানে অংশ নেন চমকও।

সাক্ষাৎকার শেষে তিনি  বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটি প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে, কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দল যেটা সিদ্ধান্ত দেবে, আমি তা মেনে নেব।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চমক লেখেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শীঘ্রই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে হলেও তার শৈশব ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়।

২০২০ সালে তিনি ছোট পর্দায় অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে—‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App