×

বিনোদন

মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:২৮ পিএম

মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

ছবি : সংগৃহীত

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। অভিনয়ে নিয়মিত থাকলেও পরবর্তীতে তিনি রাজনীতিতে যুক্ত হন। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন চাইলেও তা পাননি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন তিনি। এরপর ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর ১৮ মার্চ তিনি মুক্তি পান। নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিদ্দিকুর রহমান জানান, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর ভিন্ন ধরনের এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘ সময় বন্দি থাকার অভিজ্ঞতা তার জীবনে নতুন উপলব্ধি এনে দিয়েছে।

মুক্তির পর কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বলেও জানান তিনি। দীর্ঘদিন এক ধরনের পরিবেশে থাকার পর হঠাৎ ভিন্ন বাস্তবতায় ফিরে আসায় নিজেকে গুছিয়ে নিতে কিছুটা সময় নিয়েছেন। সে কারণেই বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি বলে জানান।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ ২০২৫ সালের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের রাজনৈতিক সাহসের ঘাটতি রয়েছে

দেবপ্রিয় সরকারের রাজনৈতিক সাহসের ঘাটতি রয়েছে

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ

নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App