×

বিনোদন

শাকিবের ‘প্রিন্স’র সেন্সর স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে বাধা নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:১৭ এএম

শাকিবের ‘প্রিন্স’র সেন্সর স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে বাধা নেই

‘প্রিন্স’ সিনেমার একটি দৃশ্য

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার সনদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফলে সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা থাকল না। অনুমোদনহীন দৃশ্য প্রদর্শনের দায়ে ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছিল সার্টিফিকেশন বোর্ড।

সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না-এই মর্মে ওরা মুচলেকা দিয়েছে। মুচলেকার পরিপ্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।’

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন শাকিব খান। গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পায় ‘প্রিন্স’। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, রোববার ২৪মে সিনেমাটির পরিবর্তিত সংস্করণের সার্টিফিকেশন সনদ হাতে পেয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App