×

বিনোদন

ঈদের দিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে সাকিব-জায়েদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:১৩ পিএম

ঈদের দিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে সাকিব-জায়েদ

সাকিব আল হাসান ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেল দেশের দুই পরিচিত মুখ ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক জায়েদ খানকে। প্রবাসে ঈদের আনন্দঘন মুহূর্তে তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদ খানের শেয়ার করা ছবিতে দেখা যায়, ঈদের দিনে হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাচ্ছেন তারা। দেশের বাইরে অবস্থান করলেও উৎসবজুড়ে ছিল বাংলাদেশি সংস্কৃতির আবহ।

ঈদ উপলক্ষে অনুভূতি প্রকাশ করে জায়েদ খান বলেন, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা এবং একে অপরের পাশে থাকা। দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশ সবসময়ই থাকে। আমি চাই সবাই ভেদাভেদ ভুলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করুক।

আরো পড়ুন : নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, নেপথ্যে যে কারণ

তিনি বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিরা সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

এদিকে প্রথম পর্বে দর্শকপ্রিয়তা পাওয়ার পর ‘ইমিগ্রেন্ট ডায়েরিজ’ এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরেছেন জায়েদ খান। নতুন পর্বের নাম ‘ঈদ মোবারক’। প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য নির্মাণে প্রবাসজীবনের আবেগ, নিঃসঙ্গতা ও নীরব বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App