×

বিনোদন

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:০১ পিএম

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

তানিয়া বৃষ্টি বলেন, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রাম নিচ্ছেন। তাঁর ভাষ্য, আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

অভিনেত্রী জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে। আগামী ২০ জুন তাঁর কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা রয়েছে। এসব পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

তানিয়া বৃষ্টি আরও জানান, এরই মধ্যে তাঁর দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসার অংশ হিসেবে ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সুস্থতা নিশ্চিত করতেই তিনি আপাতত বাসাতেই বেশি সময় কাটাচ্ছেন এবং প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। দীর্ঘদিন চিকিৎসা ও বিশ্রামের পর গত মার্চ মাসে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাইয়ে যান। চিকিৎসা শেষে এপ্রিলের শুরুতে দেশে ফিরে আসেন এবং বর্তমানে পুনর্বাসন ও নিয়মিত চিকিৎসা কার্যক্রমের মধ্যেই রয়েছেন।

মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও অভিনেত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App