×

বিনোদন

আপাতত অভিনয়ে ফিরছেন না ক্যাটরিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৪৪ পিএম

আপাতত অভিনয়ে ফিরছেন না ক্যাটরিনা

ফাইল ছবি

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছর মা হয়েছেন। এর আগে থেকেই তিনি সাময়িকভাবে গ্ল্যামার ভুবন থেকে বিরতিতে ছিলেন। বেশ কিছুদিন ধরেই বিনোদনপাড়ায় জোর গুঞ্জন চলছিল, ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে সিনেপর্দায় কামব্যাক হতে যাচ্ছে এই বলিউড সুন্দরীর।

বিভিন্ন সংবাদমাধ্যমে ক্যাটরিনার ফেরার খবরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল। তবে ক্যাটরিনা-ভক্তদের এই আনন্দ কেবলই গুঞ্জন। তার ওটিটি দিয়ে সিনেভুবনে ফেরার খবরটিকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে বলিউডের একটি নির্ভরযোগ্য সূত্র।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, মাতৃত্বকালীন ছুটিতে থাকা ক্যাটরিনা নতুন চিত্রনাট্য পড়ছেন এবং ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অভিনয়ে ফিরতে পারেন। মা হওয়ার পর নিজের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়—এমন ওটিটি প্রজেক্ট খুঁজছেন বলেও খবর রটে। তবে এই দাবির কোনো সত্যতা নেই।

দক্ষিণী তারকা বিজয় সেতুপতির বিপরীতে ২০২৪ সালে ‘মেরি ক্রিসমাস’-এ শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। এরপর ২০১৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের ঘরে প্রথম সন্তান আসার পর থেকে লাইমলাইট থেকে দূরে থেকে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছুটির ছবি শেয়ার করে ক্যাটরিনা জানিয়েছেন, পরিবার নিয়ে তিনি দারুণ সময় কাটাচ্ছেন।

চলচ্চিত্র বা ওটিটি—কোনো মাধ্যমেই ক্যাটরিনার ফেরার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সন্তানের দেখভালের পাশাপাশি ব্যবসায় মনোযোগ তার। অভিনয়ের বাইরে তিনি তার ব্যবসাসফল কসমেটিকস ব্র্যান্ড ‘কে বিউটি’ সম্প্রসারণেই নিজের সবটুকু পেশাদার সময় দিচ্ছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App