×

বিনোদন

অহংকারী ছিলেন সামান্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

অহংকারী ছিলেন সামান্থা

ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছেন, হঠাৎ সাফল্য ও তারকাখ্যাতি অনেককেই অহংকারী করে তোলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ক্যারিয়ারের একটি পর্যায়ে তিনিও খ্যাতির মোহে পড়ে বেশ অহংকারী হয়ে উঠেছিলেন।

সামান্থা বলেন, ছোট্ট একটি শহর থেকে উঠে আসা একজন মেয়ের জন্য রাতারাতি বিপুল জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা এবং চারদিকে নিজের নামের আলোচনা ছিল একেবারেই অভাবনীয় অভিজ্ঞতা। দর্শকরা তার সিনেমা দেখতেন, উচ্ছ্বাস প্রকাশ করতেন এবং নাম ধরে ডাকতেন। এসব কিছুই তাকে একসময় ‘খ্যাতির নেশায়’ আচ্ছন্ন করে ফেলেছিল।

ক্যারিয়ারের ব্যস্ততম সময়ে বছরে পাঁচটি পর্যন্ত সিনেমায় অভিনয় করতেন সামান্থা। তার অভিনীত প্রায় সব সিনেমাই বক্স অফিসে সাফল্য পেত। ফলে প্রযোজক ও নির্মাতাদের কাছে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য তারকা। অনেকেই তাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ হিসেবেও দেখতেন।

আরো পড়ুন : আমিরের রুচি নিয়ে কাজলের রসিকতা

তবে এই সাফল্যের সঙ্গে বাড়তে থাকে মানসিক চাপও। একপর্যায়ে তার মনে অহংকার জন্ম নেয়। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন, তার জনপ্রিয়তা কখনোই কমবে না এবং সাফল্যের এই ধারা চিরকাল অব্যাহত থাকবে। কিন্তু কয়েক বছর আগে অসুস্থতার কারণে অভিনয় থেকে বাধ্যতামূলক বিরতি নিতে হলে সেই ধারণা বদলে যায়।

সামান্থা বলেন, একজন শিল্পী হিসেবে তিনি এতটাই আত্মবিশ্বাসী ও অহংকারী হয়ে উঠেছিলেন যে মনে হতো এই পথের কোনো শেষ নেই। কিন্তু অসুস্থতার কারণে বিরতিতে যেতে বাধ্য হওয়ার পর তিনি বাস্তবতা উপলব্ধি করেন এবং নিজের ভুল বুঝতে পারেন।

এরপর জীবন ও চিন্তাধারায় নানা পরিবর্তন আনেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি নতুন দৃষ্টিভঙ্গি নিয়েই জীবন ও ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভু অভিনীত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি। পাশাপাশি নির্মাতা জুটি রাজ ও ডিকের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এও দেখা যাবে এই অভিনেত্রীকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে

মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত

লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত

বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App