×

বিনোদন

ব্রাজিল নিয়ে মৌসুমীর ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

ব্রাজিল নিয়ে মৌসুমীর ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আয়েশা মৌসুমী ফুটবলের দারুণ ভক্ত। বিশ্ব ফুটবলে তিনি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের কট্টর সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলটিকে অনুপ্রাণিত করতে তিনি একটি বিশেষ গান তৈরি করেছেন, যার শিরোনাম ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’। গানটি ইতিমধ্যেই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে আয়েশা মৌসুমী জানান, ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই গানটি করা। একজন অন্ধ ভক্ত হিসেবে তিনি ভীষণ আশাবাদী যে, নেইমার-ভিনিসিয়ুসরা এবার সফল হবেন এবং ঘরে ষষ্ঠ বিশ্বকাপ তুলবেন।

ব্রাজিলের এই সমর্থক বিশ্বকাপকে কেন্দ্র করে নিজের ফ্যাশনেও এনেছেন দারুণ পরিবর্তন। প্রিয় দলের পতাকার সাথে মিল রেখে চুলে করিয়েছেন হলুদ-সবুজ রঙ, পাশাপাশি তার পোশাকেও এখন হলুদ রঙের প্রাধান্য। এছাড়া সেলেসাওদের প্রতিটি ম্যাচের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে বেশ সক্রিয় থাকছেন এই গায়িকা।

আয়শা মৌসুমীর ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’ গানটি লিখেছেন নাঈম প্রধান, সাউন্ড ডিজাইন ও মিক্স মাস্টারিং করেছেন মীর মাসুম, ভিডিওটি নির্মাণের দায়িত্বে ছিলেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App